এইচএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার বেড়েছে পাসের হার । জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে দ্বিগুন । এ বোর্ডে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৪ হাজার ৯০২জন শিক্ষার্থী। গত বছর পাশের হার ছিল পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী।
মঙ্গলবার রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সাংবাদিকদের তিনি জানান, এবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩৭ হাজার ১৮৪ জন । যার মধ্যে পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন । গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন । পাশ করেছিল ১ লাখ ৮ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী।

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে আটটি জেলার মধ্যে এবার পাসের হারের দিক থেকে এগিয়ে আছে রাজশাহী জেলা। এ জেলায় পাসের হার ৮৯ দশমিক ১২ শতাংশ । ৮৪ দশমিক ৪১ শতাংশ পাসের হার নিয়ে এর পরের অবস্থানে রয়েছে বগুড়া জেলা। এছাড়া নাটোর জেলা ৭৮ দশমিক ৪২ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ৭৭ দশমিক ৩১ শতাংশ, পাবনা ৮১ দশমিক ৪৭ শতাংশ, জয়পুরহাট জেলা ৭৬ দশমিক ৭৮ শতাংশ পাশের হার, সিরাজগঞ্জ ৭৫ দশমিক ৯১ দশমিক।
জিপিএ ৫ প্রাপ্তি এবং পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দশ হাজার ৩০৫ জন । এর বিপরীতে ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৫৯৭ জন।

রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম বলেন, এ বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট কলেজের সংখ্যা ছিল ৭৪১টি। এর মধ্যে ১২টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
আর শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এমন কলেজের সংখ্যা রয়েছে ৩৫টি। তাই যেসব কলেজের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি সেসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান।