শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

খসড়া নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মার্জিন বিধিমালা-২০২৫ সংশোধন প্রস্তাবের খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। তবে সংশোধিত খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের আগেই বিভিন্ন গণমাধ্যমে অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও অবাস্তব তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে।

এতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত বিএসইসির ১০২০তম কমিশন সভায় মার্জিন বিধিমালা, ২০২৫ সংশোধনী খসড়ার অনুমোদন দেওয়া হয়। তবে এটি শুধু একটি খসড়া, যা এখনো জনমত যাচাই ও পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। এই সংশোধনের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান বিধিমালা বাস্তবায়নের সময় দেখা দেওয়া বিভিন্ন ব্যবহারিক ও বাস্তব সমস্যার সমাধান করা, বিধিমালাকে আরও সহজ, কার্যকর ও বাস্তবসম্মত করা এবং বাজারসংশ্লিষ্ট অংশীজনদের জন্য এর প্রয়োগকে আরও সুবিধাজনক করে তোলা।

এ প্রেক্ষাপটে জনমত যাচাইয়ের আগেই সংশোধিত বিধিমালার বিষয়ে অনুমাননির্ভর বা আংশিক তথ্য প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে কমিশন।


এই বিভাগের আরো খবর