জানা গেছে, দুর্বৃত্তরা বাড়ির গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে গেটের ওপরের অংশে আগুনের দাগ ও কালচে পোড়া চিহ্ন দেখা যায়। একই সময় বাড়ির জানালার গ্লাস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘটনাস্থল ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন ঢাকা পোস্টকে বলেন, রাত ৯টার দিকে ঘটনাটির সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির গেটে আগুনের কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।







