শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে আনারস নেবে পাকিস্তান

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ থেকে তাজা আনারস আমদানির অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। এর ফলে পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রফতানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (৭ আগস্ট) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এই ফল পাকিস্তানে রফতানির জন্য দেশটির সরকারের অনুমতি পেতে বাংলাদেশ হাইকমিশন ও উপ হাইকমিশনসহ কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।


এই বিভাগের আরো খবর