শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শেখ হাসিনা ফিরলে বিচারের মুখোমুখি হবেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে সব ধরনের অধিকার ভোগ করবেন। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান এসব কথা বলেন। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন বিচারালয়ে আসবেন, আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন। পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।’

ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বীভৎস অপরাধীরও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন। এটা নিশ্চিত’

তবে সাকিবের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘ভালো খেলোয়াড় হতে পারেন। কিন্তু উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে একাত্ম হন এবং এখনো একাত্ম থাকেন।’

তারপরও সাকিব কিংবা শেখ হাসিনা, যে-ই হোন না কেন, দেশে ফিরে আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে তাদের অধিকার নিশ্চিত করা হবে বলে স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর