বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

রাবিতে পরীক্ষা দিতে এসে পুলিশ হেফাজতে দুই ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নিজ বিভাগে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তারা পরীক্ষা দিতে এলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানান। পরে প্রক্টর দপ্তরের মাধ্যমে রাতে মতিহার থানা পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।

আটকরা হলেন সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং আইবিএর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত রায়হান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ গতকাল দুজনকে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা আছে বলে জেনেছি। মামলা অনুযায়ী বিষয়টি প্রশাসন দেখবে।’

ছাত্রলীগ নেতাকর্মীদের নামে গত ৮ অক্টোবর রাবি শাখা ছাত্রদলের এক নেতার করা মামলার এজাহারভুক্ত আসামি সৈকত রায়হান। এছাড়া বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, দুজন সহকারী প্রক্টরসহ ছাত্রলীগের ৬১ নেতাকর্মীকে আসামি করে মতিহার থানায় মামলা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর