শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কানাইডাঙ্গা এলাকার ‘মেসার্স জিএস ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও খুচরা কীটনাশক ব্যবসায়ী নাসিরউদ্দিনের (৪৫) বাড়ির পেছনের একটি গোয়ালঘরে তল্লাশি চালানো হয়।

অভিযান শেষে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, চলতি আমন মৌসুমে কৃষকরা যেন সার সংকটে না পড়েন এবং সঠিক মূল্যে সার পান, তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। ডিলার বা খুচরা বিক্রেতা যে-ই হোক না কেন, অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুত কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে কোনও ছাড় দেওয়া হবে না। কৃষক স্বার্থ সুরক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা ও গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে। জব্দ করা সারগুলো পরে নিয়ম অনুযায়ী কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর