রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

১৭ বছর পর আরএমপিতে পুনঃস্থাপিত খালেদা জিয়ার নামফলক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠিত হয়েছিল।’

দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সমগ্র জাতি তার জন্য কাঁদে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়তে লড়তেই তিনি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকের দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

মন্ত্রী বলেন, ‘অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ খুব ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি, ফ্যাসিবাদের আমলে অবৈধভাবে চোরাচালান এবং মাদকদ্রব্যের ব্যবসা করে অনেকেই শত শত কোটি টাকার মালিক বনে গেছে। এ রকম মাদক এবং মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু।’

রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে আরএমপি’কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আরএমপি সকলের আস্থা অর্জন করেছে। আমরা চাই, আইন নিজস্ব গতিতে চলুক। এমনকি আমার সন্তানও যদি কোনও অন্যায় করে-তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সমৃদ্ধ হবে, সুখী হবে দেশের মানুষ।’

নামফলক উন্মোচনের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান এবং প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরো খবর