কিষাণ মাঠ ছাড়ার পর উইকেটকিপিংয়ের দায়িত্ব পান কুমার কুশাগরা। নেতৃত্ব দেওয়া হয় বৈভবকে। মাত্র ১৫ বছর বয়সেই সিনিয়র প্রথম শ্রেণি দলের দায়িত্ব পেয়ে ইতিহাস গড়েন তিনি। ২০২৪ সালে প্রথম শ্রেণিতে তার অভিষেক হয়েছিল। দুলীপ ট্রফিতে এটি তার কেবল দ্বিতীয় ম্যাচ এবং সব মিলিয়ে প্রথম শ্রেণিতে দশম।
এত অল্প সময়ে তাকে সহঅধিনায়ক করায় সমালোচনা হয়েছে। তবে নির্বাচকরা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন। ভারতের জার্সিতে নিয়মিত হওয়ার আগে বড় দায়িত্বে বৈভবকে পরখ করতে চান তারা। মোহাম্মদ শামি, মুকেশ কুমারদের নিয়ে গড়া এই স্কোয়াডের নেতৃত্ব পেয়ে বেশ বড় অভিজ্ঞতাই হবে বৈভবের।







