বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকাকে জবাব দিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

তবে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ব্যাট হাতে যেন অন্য এক হৃদয়কে দেখা গেল। তৃতীয় দিনের খেলায় পচেফস্ট্রুমে দৃঢ়তা আর ধৈর্যের পরীক্ষা দিয়ে তুলে নিলেন ডাবল সেঞ্চুরি।

একবারও প্রতিপক্ষকে সুযোগ দেননি হৃদয়। দীর্ঘ ইনিংসজুড়ে ছিল একাগ্রতা, নিয়ন্ত্রণ আর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা। শেষ পর্যন্ত তৃতীয় দিনের একেবারে শেষ প্রান্তে বাঁহাতি স্পিনার সিমন্ডসকে কাট করে চার মেরে ১৯৯ থেকে ২০০-তে পৌঁছান তিনি। ডাবল সেঞ্চুরির ইনিংসটি হৃদয় সাজিয়েছেন ৩৩৫ বলে ২২ চার ও ১ ছক্কায়। হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৭১ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে এখনও ৪১ রানে পিছিয়ে আছে তারা। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল নিজেদের প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল।


এই বিভাগের আরো খবর