সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

যে কোন ষড়যন্ত্র মোবাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন দেশ বিরোধীয় যে কোন ষড়যন্ত্র মোবাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। নেতাদের প্রতি আস্থা রেখে বিএনপির নেতাকর্মীদের ধর্য্য ধারণ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির এই বর্ষিয়ান নেতা বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখে দেশে যেমন উন্নয়ন হয়েছে। তারেক রহমানের আমলেও অর্থনীতির চাকা সচল এবং উন্নয়ন হবে বলে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমরা ১৭ বছর কষ্ট করেছি, আরো কয়েকটা বছর আমাদের নেতাকর্মীদের কষ্ট করতে হবে। আমাদের যে অর্থ উপার্জন করতে ৫ বছর সময় লাগবে, সেই অর্থ যেন ৫দিনে  উপার্জনের চেষ্টা না করি। অর্থাৎ বাকা পথে অর্থ উপাজনের ভাবনাটা মাথা থেকে পরিহার করতে হবে। সম্মেলনের উদ্বোধন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবাল।

জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির বিভাগীয় সংগঠনিক সম্পাদক শাহিন শওকত, রাসিক প্রশাসক মাহাফুজুর রহমান রিটন ও আরডিএ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট , জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  সেলিনা সুলতানা নীশিতা,  রাজশাহী মহানগর বিএনপির সভাপতি  মামুন অর রশিদ, জেলা পরিষদ নাটোরের প্রশাসক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রহিম নেওয়াজ, জেলা পরিষদ জয়পুরহাটের প্রধান প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক  গোলামছর জাকারিয়া,  এবং নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।

সম্মেলনে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য দেবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। সভাপতিত্ব করবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের টিম প্রধান আব্দুল মতিন। সম্মেলন পরিচালনা করবেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আসিকুল ইসলাম (ডলার)।

আয়োজকরা জানান, সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।


এই বিভাগের আরো খবর