রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

মৎসজীবী দলের উদ্যোগে পুকুরের মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে রাজশাহীতে মৎসজীবী দলের উদ্যোগে পুকুরের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি ছিলেন দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর মৎসজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম, জেলা  সাধারণ সম্পাদক নাজমুল হক বাবলু, গোদাগাড়ী পৌর সভাপতি বেলাল উদ্দিন  সহ মৎসজীবী দলের নেতৃবৃন্দ ।

এর আগে সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ মৎসজীবী দলের নেতা ও কর্মী সমর্থকরা প্রতিষ্ঠা বাষির্কীর শোভাযাত্রা নিয়ে উপশহর মাছের পোনা অবমুক্ত করা পুকুর পাড়ে আসেন।


এই বিভাগের আরো খবর