সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

জাসদ কার্যালয় থেকে আটক ২৮০, চলছে যাচাই-বাছাই: পুলিশ

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন; এমন খবর পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে।

এছাড়া তারা আরও কোনো কর্মকাণ্ড করেছেন কিনা এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও যাচাই করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে, জানতে চাইলে ডিসি বলেন, অভিযানকালে সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে না, তাদের ছেড়ে দেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের সেখানে জড়ো হওয়ার কোনো অনুমতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। ঘটনাটি পল্টন থানার আওতাধীন হওয়ায় তদন্তের সুবিধার্থে প্রয়োজন হলে তাদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে।


এই বিভাগের আরো খবর