দাম্পত্য জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে নিজের পায়ে গুলি লাগার ঘটনার কথা উল্লেখ করেন তিনি। গোবিন্দার দাবি, ওই দুর্ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য তার কাছে একাধিক প্রস্তাব এসেছিল। এমনকি ২০ থেকে ২২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি।
গোবিন্দার বক্তব্য, জীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও আত্মসম্মান বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে চলমান বিতর্কের মধ্যেও তার মন্তব্য, অপ্রয়োজনীয় আলোচনা ও কথার আঘাত এড়িয়ে নীরব থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।







