‘পেদ্দি’ ছবিতে জাহ্নবী কপূরকে যে ভাবে দেখানো হয়েছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নেটাগরিকের একাংশের মত ছিল, ছবিতে অভিনেত্রী যেন শরীরসর্বস্ব। চলতি বছরের গোড়ায় রাম চরণের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে গিয়ে বিতর্কে জড়ান অভিনেত্রী নিজেও। দক্ষিণী ছবিতে অভিনেত্রীদের এ ভাবে উপস্থাপনের প্রবণতা নিয়ে পরে সরব হয়েছিলেন বিনোদনজগতের অনেকেই। এ বার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রশ্মিকা মন্দানা। কর্ণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ কর্ণ’-তে এই প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী।


পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলা হলে অনেকেই আর প্রতিবাদ করতে চান না। বরং পরিস্থিতি এড়িয়ে যেতে চান, জানান বিজয়। তাই বাধ্য হয়েই অনেকে অনেক কিছু করে ফেলেন।