মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

এইচএসসির: রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ব্যাপক কমেছে। এ বছর বোর্ডের পাশের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৫শ ২০ জন। গতবছর পাশের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ১৩৭ জন।  আজ শনিবার দিকে এই ফলাফল ঘোষণা করা হয়।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক  জানান, এবছর  ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন্য শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৬১ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী।
এই শিক্ষাবোর্ডে ৭৪৩টি কলেজ মধ্যে ৯টি কলেজের শত ভাগ শিক্ষার্থী পাশ করেছে। কোন শিক্ষার্থী পাশ করেনি এমন কলেজের সংখ্যা ৩৯টি। এবছর ২শ ৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন। এরমধ্যে ছাত্রের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। ছাত্রদের জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৬৫ জন ও ছাত্রীর জিপিএ-৫ প্রাপ্তি ২ হাজার ৫৫৫ জন। এদিকে এবছর অনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফলাফল না দেয়ায় কলেজগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুব কম। ঘরে বসেই অনলাইসে শিক্ষার্থীরা তাদের ফলাফল সংগ্রহ করে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ এবং ২০২১ সালে ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন।

এইচএসসিতে শিক্ষা বোর্ড সেরা রাজশাহী

এইচএসসিতে শিক্ষা বোর্ড সেরা রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় পাসের হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া জেলা, যেখানে পাসের হার ৫৩ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার নওগাঁ জেলায়, ৩৬ দশমিক ৯৩ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডের জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী জেলায় ২৮ হাজার ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৫৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৮৫ জন। বগুড়া জেলায় ২৬ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৩৪১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩০৯ জন।

পাবনায় ১৮ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭ হাজার ৬৪৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫০ জন। সিরাজগঞ্জে ২২ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮ হাজার ৫৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩০১ জন।

চাঁপাইনবাবগঞ্জে ৯ হাজার ৮২০ জনের মধ্যে পাস করেছেন ৩ হাজার ৭৬৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৮ জন। জয়পুরহাটে ৬ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৭২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন।

ফলাফলে ছেলে ও মেয়েদের পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে। বোর্ডে ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে, মেয়েদের পাসের হার ৫৩ দশমিক শূন্য ৩ শতাংশ। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ১৫ দশমিক ৩২ শতাংশ বেশি।

জেলাভিত্তিক ফলাফলেও প্রতিটি জেলায় ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। রাজশাহীতে মেয়েদের পাসের হার ৬৩ দশমিক ৩৮ শতাংশ এবং ছেলেদের ৪৯ দশমিক ১৫ শতাংশ। বগুড়ায় মেয়েদের পাসের হার ৬০ দশমিক ৫৩ শতাংশ এবং ছেলেদের ৪৭ দশমিক ৩৫ শতাংশ।


এই বিভাগের আরো খবর