বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মীর আশরাফ আলী। বগুড়া সদর উপজেলার এই কৃতী সন্তান আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন বলে জানা গেছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে তিনটি পদোন্নতি পেয়ে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হয়েছেন। একের পর এক পদোন্নতি পেয়ে এবার রাজশাহী রেঞ্জের ডিআইজি হলেন তিনি।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের সুনাম রয়েছে তার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় উন্নততর প্রশিক্ষণ নিয়েছেন।


এই বিভাগের আরো খবর