শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়: রিজভী

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

​বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, যারা জনকল্যাণে ও দেশের মানুষের জন্য কাজ করেন, তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যান না। যারা রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতি করেছেন, তারাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেওয়া হলেও তারা কখনও দেশ ছেড়ে যাননি। অথচ পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিদেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং দেশে টোকাইদের টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে তিনি অভিযোগ করেন।

রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। সাবেক আমলের কিছু সুবিধাবাদী লোক গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন। কিন্তু তা আর সম্ভব হবে না। সেখানে আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যা করা হয়েছে।

​সাবেক একজন জ্যেষ্ঠ মন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে, যেখানে সাবেক মন্ত্রী মোজাম্মেল হক প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ বলে তিনি মন্তব্য করেন।

ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী

ঢাকা কলেজের অবদান সম্পর্কে তিনি বলেন, এই বিদ্যাপীঠ শুধু বরেণ্য রাজনীতিবিদই তৈরি করেনি, অনেক কবি সাহিত্য লেখক, সাংবাদিক তৈরি করেছে। তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

শিক্ষা প্রতিষ্ঠানে সহঅবস্থান নিশ্চিত করার তাগিদ দেন রিজভী।অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আহ্বায়ক আব্দুস সালাম বলেন, গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে পাশ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।


এই বিভাগের আরো খবর