মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত আরো ৫৮ এসআইকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে ৪০তম এসআই ব্যাচের মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো। এর আগে অক্টোবর মাসে একই ব্যাচের ২৫২ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেড কোয়াটারের মিডিয়া ইউনিটের এআইজি ইনামুল হক সাগর।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে এসআই পদে নিয়োগের জন্য ৮০৪ জনকে চূড়ান্ত করে প্রশিক্ষণের জন্য গত বছরের ৫ নভেম্বর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাঠানো হয়। ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে আজ ৪ নভেম্বর প্রশিক্ষণ শেষ হলে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের কথা ছিল।
পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভুঞা জানান, শৃঙ্খলাভঙ্গ করলে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। একাডেমির একদম শুরু থেকে তা হয়ে আসছে। এর মধ্যে কোনো রাজনীতি নেই।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসআই পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ তুলে পুলিশের নিয়োগ বাতিলের দাবি করে দলটি। এরপর ২০ অক্টোবর সারদায় এএসপিতে কুচকাওয়াজ স্থগিত করা হয়। পরে ২১ অক্টোবর ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়ার খবর পাওয়া যায়।


এই বিভাগের আরো খবর