মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

রমজানে নিত্যপণ্য আমদানিতে এলসি মার্জিন ও ঋণসীমা উঠিয়ে দেওয়া হবে: গভর্নর

ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আহসান এইচ মনসুর বলেন, ‘আমাদের মুল উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের একক ঋণসীমা আগামীতে কোনোভাবে ভায়োলেট হতে দেবো না। যাতে ব্যাংকগুলো কোনও একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর না বাড়ায়। যেটা সাময়িক আমি মডিফাইড করছি। ছোলা, ভোজ্যতেল, চিনি এসব পণ্য আমদানির ক্ষেত্রে এটা করা হবে।’গভর্নর বলেন, ‘সাপ্লাই চেইন নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা সব নিত্যপণ্যের দাম নিয়ে আলোচনা করেছি। এতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বেশিরভাগ নিত্যপণ্যের ডিউটি (শুল্ক) জিরো করে দেওয়া হয়েছে। আরও কিছু সিদ্ধান্ত হয়েছে আমাদের এলসির মার্জিন তো আগেই উঠিয়ে দিয়েছিলাম। এখন আমরা আগামী রবিবার একটি সার্কুলার ইস্যু করবো যে, নিত্যপণ্যের ওপর যেন কোনও মার্জিন না দেওয়া হয়। আমরা উঠিয়ে দিয়েছিলাম বলতে ব্যাংকের ওপর ছেড়ে দিয়েছিলাম। তবে ব্যাংকগুলোকে উৎসাহিত করবো যাতে নিত্যপণ্যের ওপর আগামী রোজা পর্যন্ত এলসি মার্জিন চার্জ না করে। এটা একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত, এটা আমরা করবো।’

কোন কোন কোম্পানির জন্য আমদানিতে ঋণসীমা উঠিয়ে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘যারা এ ধরনের পণ্য (নিত্যপ্রয়োজনীয় পণ্য) আমদানি করবে তারা শুধু, অন্য কেউ নয়। আমাদের ৫/৬টি বড় কোম্পানি আছে তারাই মূলত বাজারে পণ্য সরবরাহ ও নিয়ন্ত্রণ করে। সেগুলো কোনও কোনও পণ্য যেমন- চিনি, ভোজ্যতেল ও গম তারাই এগুলো সরবরাহ করে। এজন্য আমরা ৫/৬টি কোম্পানিকে সব সময় এনগেজমেন্টে রাখা এবং বাজারের সঙ্গে তাদের দামের মনিটর করার চেষ্টা করবো। কারণ যে কেউই আমদানি করতে পারবে। এতে কোনও সমস্যা নেই। সমস্যা হচ্ছে যাতে ন্যাচারাল মনোপলি না করতে পারে।’


এই বিভাগের আরো খবর