রাজশাহী জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গকে আর্থিক অনুদান দিয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তপক্ষ। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ পরিবারের হাতে ৩২ লক্ষ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আফিয়া আকতার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদ অনুষ্ঠানে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুসাইদ ফারুক প্রমুখ।
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে এবং দুর্ঘটনায় আহত আরও দুজনকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে পাঁচ লাখ টাকার চেক পান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আয়েশা বেগম। তিনি জানান, তাঁর স্বামী দুরুল হোদা চালক ছিলেন। গতবছর এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এরপর প্রতিবন্ধী সন্তানকে নিয়ে তিনি ভীষণ বিপদে আছেন। এখন এই পাঁচ লাখ টাকা দিয়ে নিজে স্বনির্ভও হওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি প্রতিবন্ধী শিশু সন্তানের চিকিৎসা করাবেন। বিআরটি এর রাজশাহী সার্কেল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।