‘জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪’ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কার্যকর হয়েছে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়।‘জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ও এতদসংক্রান্ত বিদ্যমান অন্য কোনও আইন বা বিধি-বিধানে যা থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাবে’ বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ ও এর অধীনে প্রণীত বিধিমালা এবং নীতিমালায় যা কিছুই থাকুক না কেন, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার তার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত আইনের অধীন-
(ক) সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা (সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব ব্যতীত) সংসদ বিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবেন।
তিনি সংসদ সচিবালয় কমিশনের দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন পালন ও প্রয়োগ করতে পারবেন।
এর আগে, সরকারের আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টাকে জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক দায়িত্ব দেওয়ার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়।







