মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক মন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে

আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।  মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুলকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।


এই বিভাগের আরো খবর