রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

এক যুগ পরে সেনা কুঞ্জে খালেদা জিয়া

ডেস্ক নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী  বেগম খালেদা জিয়া ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৪’ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছেন। ২০১৮ সালের পর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এর আগে সর্বশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

তিনি আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরেজা’ থেকে রওনা দেন এবং বিকেল পৌণে ৪ টায় সেনাকুঞ্জে পৌঁছোন। বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে এ সংবাদ জানানো হয়। গত মঙ্গলবার (১৯ নভেম্বর-’২৪) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ এ বছরের ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ-সহ  বিএনপি’র মোট ২৬ জন নেতাকে আমন্ত্রন জানায়। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দাওয়াত পত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ দাওয়াত পত্র গ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর