আগামী ২৯ নভেম্বর রাজশাহী সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মিল কর্তৃপক্ষ। এই বছর আখের দাম প্রতিমণে ২০ টাকা বেড়েছে। এছাড়া মিল জোন এলাকায় বেড়েছে আখের উৎপাদন বলে সংশ্লিষ্টরা জানায়।
এবছর মিল জোন এলাকায় আখের চাষ বেড়েছে। সেই সঙ্গে কর্তৃপক্ষ প্রতি মণ আখের দাম বাড়িয়েছে ২০ টাকা। গত বছর প্রতিমণ আখ কেনা হয়েছিল ২২০ টাকা মণ দরে। এবছর ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা মণ দরে আখ কেনা হবে। এছাড়া রাজশাহী সুগার মিলে গত বছরের ৪৪৩ টন চিনি অবিকৃত অবস্থায় রয়েছে। এই চিনিগুলো সরকারিভাবে বিক্রি করা হয়।
জানা গেছে, ১৫ অক্টোবর ২০২৪-২৫ মাড়াই মৌসুমের পূর্ব প্রস্তুতি হিসেবে বয়লার ফায়ারিং, ওয়াটার ট্রায়াল, মেরামতি ও রক্ষণাবেক্ষণ এবং মাড়াই মৌসুমের উদ্বোধন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৯ নভেম্বর আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। এরমধ্যে গত ৮ নভেম্বর বয়লার স্লো ফায়ারিং করা হয়। এছাড়া আগামী ২৪-২৫ নভেম্বর ওয়াটার ট্রায়াল করা হবে।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবছর আখের উৎপাদন বেড়েছে। আশা কর হচ্ছে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। মিলে অবিকৃত চিনি রয়েছে। সরকার যেভাবে চাই সেভাবে বিক্রি করা হয় চিনিগুলো। মিলে বর্তমানে এক মণ আখ মাড়াই করলে ২ কেজি ৪০০ গ্রাম চিনি উৎপাদন হয়। -ঢাকা পোস্ট