রাজশাহীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বাঘা ও চারঘাট উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার ৩ লাখ ৪৬ হাজার ৬৬ জন।
চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।
চারঘাট উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩ টি ভোট কক্ষের সংখা ৫০৭টি, মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৪০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৫৮৩ জন ও মহিলা রয়েছেন ৮৯ হাজার ৮১৯ জন এবং হিজড়া ১ জন।
এদিকে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাঘা উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৬৯ টি মোট ভোট কক্ষের সংখা ৪৩০ টি
মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৩ জন।
এদের মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৭ জন, এবং নারী ভোটার সংখ্যা ৮২ হাজার ৬৫৬ জন।এদিকে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে প্রতিটি কেন্দ্রে আনসারের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও rab মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুই উপজেলায় দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এদিকে রাজশাহী চারঘাট উপজেলার সারদা কলেজ কেন্দ্র পরিদর্শনের পর রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে এ দফায়। সকালে চেয়ে বিকেলে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে। কেউ ভোট প্রভাবিত করলে বা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।