রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নিজের ঘরেই বিভাজন থাকলে কোনো কিছুই সম্ভব নয়: ফখরুল

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

জাতীয় প্রেস ক্লাবের অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিজের ঘরেই যদি বিভাজন থেকে যায় তাহলে কোনো কিছুই সম্ভব নয়।’বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি উদ্বিগ্ন। ধর্মকে কেন্দ্র করে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই করলাম, তা পুড়িয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা দেখেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।বিএনপির এই নেতা বলেন, তিন মাসেই আমাদের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। ব্যক্তিগতভাবেও এমন বাংলাদেশ চাই না।

কেন এত ভয়াবহ অস্থিরতা প্রশ্ন তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তিন মাসও যায়নি, রাস্তায় রাস্তায় দাবি তুলছে, হত্যা, রক্তপাত হচ্ছে, জ্বালাও-পোড়াও চলছে। কেন অস্থিরতা? সমস্যাটা কোথায়? আর কত বিভাজন নিয়ে বাংলাদেশকে টেনে তুলতে হবে। বারবার উঠবে, আবার পড়ে যাবে হিংসার কারণে? আততায়ী পেছনে দাঁড়িয়ে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের আতঙ্ক-ভয় কোথায়, আমরা কি বুঝি, আততায়ী পেছনে দাঁড়িয়ে আছে। আমরা বুঝলে এমন দায়িত্বজ্ঞানহীন কথা বের হতো না।তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু মানুষ দায়িত্বশীল হয়েও উসকানি দিচ্ছে। তাদের নাম বলবো না। তারা বিভাজনের পথ তৈরি করছে। তারা দেশের শত্রু না বন্ধু, তা বিচারের ভার জনগণের।


এই বিভাগের আরো খবর