সম্প্রতি চালু হয়েছে ‘ডেথ ক্লক’ নামের নতুন এক অ্যাপ, যা ব্যবহারকারীর মৃত্যু অনুমান করতে পারে এমনকি কীভাবে এর তারিখ পেছানো যায়, সে সম্পর্কে বিভিন্ন টিপসও দিতে পারে।এর আগে ২০০৬ সালে এমনই এক আইপড অ্যাপের কথা উঠে এসেছিল প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে। কিন্তু নতুন অ্যাপটির নির্মাতা বলেছেন, তার অ্যাপটি এক হাজার দুইশটিরও বেশি আয়ুসংক্রান্ত গবেষণা থেকে প্রশিক্ষিত, যা মানুষের আদর্শ জীবনধারায় ‘বড় পরিবর্তন আনার’ সুযোগ দিয়ে থাকে।সম্প্রতি অ্যাপটি পরীক্ষা করে দেখেছে টেকক্রাঞ্চ, যেখানে প্রতিবেদককে তার বয়স, লিঙ্গ এবং জাতিগত পরিচয় বিষয়ক সাধারণ তথ্য জিজ্ঞেস করতে শুরু করে অ্যাপটি। এমনকি তার পারিবারিক ইতিহাস, মানসিক স্বাস্থ্য ও সার্বিক অবস্থার মতো বিস্তারিত ধাঁচের প্রশ্নও ছিল এতে।