রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে হেরিটেজ পরিবহন ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে দিনাজপুরগামী একটি ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।


এই বিভাগের আরো খবর