সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

গুলাবজামুন তৈরীর সহজ প্রণালী

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

গুলাবজামুন খেতে ভালবাসে না, এমন মানুষ কমই আছেন। আগেকার দিনে মা-ঠাকুমারা রাঙা আলু দিয়ে এই মিষ্টি তৈরি করতেন। কিন্তু এখন গুলাবজামুন বানানোর একগুচ্ছ রেসিপি চলে এসেছে। শীতের রাতে জমিয়ে গরম গুলাবজামুন খাওয়ার ইচ্ছা হলে দোকানে গিয়ে কিনে আনার দরকার নেই। বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। সহজ প্রণালী শিখে নিন।

উপকরণ

১ কাপ ময়দা

১ কাপ গুঁড়ো দুধ

১ কাপের মতো খোয়া ক্ষীর

১ চা চামচ ঘি

এক চিমটে নুন, বেকিং সোডা

ভাজার জন্য ঘি

৪-৫টি ছোট এলাচের দানা

চিনির সিরা তৈরিতে লাগবে

২ কাপ জল

১ কাপ চিনি

৩-৪টি কেশর

১ চা চামচ গোলাপ জল

প্রণালী

কড়াইয়ে জল আর চিনি দিয়ে ফুটতে দিন। ফুটে রস ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো, কেশর দিয়ে আরও কিছুক্ষণ রাখুন। রস ফুটে ঘন হয়ে এলে নাময়ে গোলাপ জল ছড়িয়ে দিন। রস তৈরি হয়ে গেলে সরিয়ে রাখুন।এ বার অন্য একটি পাত্রে ময়দা, গুঁড়ো দুধ ও ঘি মেশান। এক চিমটে নুন ও বেকিং সোডা দিন। এতে মেশান খোয়া ক্ষীর। পুরো মিশ্রণটা ভাল করে শক্ত করে মাখতে হবে। তার পর সেই মণ্ড থেকে ছোট ছোট করে করে কেটে বলের আকার দিন। প্রতিটি বলের ভিতরে একটি করে এলাচের দানা ঢুকিয়ে দিন সযত্নে। কড়াইয়ে ঘি গরম করে বলগুলো ভাজতে থাকুন। সোনালি রং ধরতে শুরু করলে নামিয়ে চিনির সিরায় ডুবিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।


এই বিভাগের আরো খবর