রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর বাঘা উপজেলায় চকরাজাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান কে  গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গত ৫ আগস্টের পর বাঘা থানায় পাঁচটি মামলার আসামি গ্রেফতারকৃতরা। বাঘা থানার ওসি আসাদুজ্জামান জানান, চকরাজাপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিভিন্ন সময় দলীয়ভাবে মারামারি, লুটপাট, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। এসব অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর