রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা : হাবিব উন নবী

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ক্ষমতার নেশায় শেখ হাসিনা মুক্তিযুদ্ধের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। নির্বাচনী ব্যবস্থাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। শুধু এ কারণের জন্য শেখ হাসিনার হাজার বছরের জেল হওয়া উচিত।রোববার (১৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা: হাবিব উন নবী

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে এক্স সদস্যসচিব হাজী মোহাম্মদ ইসরাইল মিঞার সঞ্চালনায় সম্মেলনে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল উদ্দীন, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস প্রমুখ।


এই বিভাগের আরো খবর