রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে সিএনজি শ্রমিকদের হামলার জেরে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর তানোরে সিএনজি শ্রমিকদের হামলায় বাস শ্রমিকদের অন্তত ৬ জন আহতের জের ধরে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা।
বাস মালিক ও শ্রমিকরা জানান, রাজশাহীতে বিআরটিএর অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে শতাধিক সিএনজি চলাচল করছে। এবিষয়ে বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে একাশিক বার অভিযোগ করা হয়। তবে পুলিশ এনিয়ে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এর মাঝেই সোমবার দুপুরের দিকে সিএনজি শ্রমিকদের হামলার পর পুলিশ সুপারকে এবিষয়ে জানানো হলে, তিনি বাস পরিবহণের নেতাদের পিঠের চামড়া তুলে নিতে চান বলে অভিযোগ পরিবহণের নেতাদের।
এর আগে সিরোইল বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখায়। খবর পেয়ে বাস টার্মিনালে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্থ করা হলে তারা অবরোধ তুলে নেয়ার কথা জানান।

রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা নজরুল ইসলাম হেলাল জানান, তানোরে সিএনজি চালকরা বাস শ্রমিককে মারধর করে। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপারকে অভিযোগ করলে তিনি শ্রমিক নেতা হেলালকে গালি দিয়ে গ্রেফতার করতে চান। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বাস চলাচল বন্ধ করে দেন। সন্ধ্যার পর পুলিশের সাথে বাস মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান বাস চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

 


এই বিভাগের আরো খবর