মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

রাজশাহী সিএনজি স্ট্যান্ডে হামলা, ৭০টি সিএনজি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর মহানগরীর বিন্দুর মোড় রেলগেট সিএনজি স্ট্যান্ডে হামলা চালিয়ে প্রায় ৭০টি সিএনজি ভাংচুর করেছে মোটর শ্রমিকরা। এঘটনায় চালক ও যাত্রীসহ অন্তঃত ৪০ জন আহত হয়। আহদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তানোরে সিএনজি চালক ও বাস শ্রমিকদের হামলা মামলার জের ধরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সিএনজি চালকরা জানায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহী বাস শ্রমিকরা হাতে লাঠি, লোহার রড, হাতুড়ি নিয়ে এই হামলা চালানো হয়। সিএনজি চালকরা কিছু বুঝে উঠার আগেই প্রায় ৫০/৬০ জন শ্রমিক আধাঘন্টা ধরে প্রায় ৭০ টি সিএনজি সামনের কাঁচ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ করে। সিএনজি চালকরা জানান, পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। মোটর শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করার পর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
সিএনজি মালিক সমিতির সহ-সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ৭০/৮০ টির অধিক সিএনজি বাস শ্রমিকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে।
এই ঘটনার বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে দুপুরে পুলিশ প্রশাসনকে উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে। বৈঠক থেকে বাস চালানো ও ক্ষতিপুরণ দেয়ার আশ্বাস দেয়া হয়। বিকেল থেকে বাস চলাচল শুরু হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর তানোরে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকদের হামলায় পাঁচ বাস শ্রমিক আহত হন। এ ঘটনার পর সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। দুপুর ১টার দিকে শ্রমিকেরা নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোটা হাতে রাস্তায় নামেন। তারা রাস্তার উপর এলোমেলো করে বাস রেখে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের শান্ত করে এবং সড়ক ছেড়ে দেয়।


এই বিভাগের আরো খবর