তারা আরও বলেন, অভিযুক্ত গাড়িচালকের বাবা একজন প্রভাবশালী ব্রিগ্রেডিয়ার জেনারেল। তার কারণে আমাদের এক ভাইকে প্রাণ দিতে হলো। আমাদের আরও দুই ভাই গুরতর আহত। এদিকে গাড়িচালকের ক্ষমতাশালী আত্মীয়রা মামলার মোড় ঘোরানোর, এমনকি মামলা যাতে না নেওয়া হয়, তার ব্যবস্থা করতে ব্যস্ত।হত্যামামলা লেখার প্রক্রিয়া চলছে জানিয়ে তারা বলেন, আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই। যেকোনও মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক।
তাদের ছয় দফা দাবি হলো– যেকোনও মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে; নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে; তদন্ত কার্যক্রমে বাধা দেওয়া চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়ে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং সড়ক দুর্ঘটনার কারণে আর কারও প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই বিষয়ে সরকারকে যথাযত ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ।







