রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ভারতীয় দল আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে

ফজলুল করিম বাবলু
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তবর্তীকালীন সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ আগস্ট এর পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো। কিন্তু করেনি। আমাদের বিশ্বাস ৩ মাস, ৬ মাস, ১ বছর পর যখনই নির্বাচন দেন না কেন, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। রোববার দুপুর ২টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে। কারণ আওয়ামীলীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনা বাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। আর ও শেখ হাসিনা সেনা বাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংগঠিত করেছে। বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা আরো বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে ওয়ান ইলেভেন সংগঠিত করেছিলো। শেষে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন করার আহ্বান জানান তিনি।

কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকটে সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি রাজশাহী জেলার সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জাল হোসেন তপু । উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি.এম জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাজমুলতান টুটুল ও সদর উদ্দিন।

 

 

 

 


এই বিভাগের আরো খবর