সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

মোহনপুর বিএনপি মুন সভাপতি মাহবুর সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীর মোহনপুর উপজেলার বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে শামিমুল ইসলাম মুন সভাপতি এবং মাহবুর আর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ১১ থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বেলা ৩টা পর্যন্ত। কাউন্সিলে সভাপতি পদে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন শামিমুল ইসলাম মুন। তিনি রিক্সা প্রতিক নিয়ে নির্বাচন করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আব্দুস সামাদ পেয়েছেন ১৯২ ভোট। তিনি আনারস প্রতিক নিয়ে নির্বাচন করেন। এদিকে সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতিক নিয়ে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুর আর রশিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজিম উদ্দীন চেয়ার প্রতিকে ভোট পেয়েছে ১৯৬ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতিক নিয়ে ২৮৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন বাচ্চু রহমান এবং শাহীন আক্তার শামসুজ্জোহা ঘোড়া প্রতিক নিয়ে ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
মোহনপুর উপজেলা বিএনপির এই কাউন্সিলে ৬টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করেন। ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ১১জন বিএনপি নেতা।
কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ডি.এম জিয়াউর রহমান জিয়া ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তাজমুলতান টুটুল ও সদর উদ্দিন।

এদিকে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ার প্রতিকের সাধারণ সম্পাদক প্রার্থী কাজিম উদ্দিন সহ আহত হয়েছে ৩ জন। নেতাকর্মীদের চেয়ার ছুড়তেও দেখা যায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।


এই বিভাগের আরো খবর