মন্দারমণিকাণ্ডের তদন্ত সম্পর্কে জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘সোমবার সকালে দু’জনকে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে দু’জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে।’’ তিনি জানান, এখনও তিন দিন হেফাজতে পাওয়া যাবে দু’জনকে। তার মধ্যে তৃণমূল নেতার কী ভাবে এবং কী কারণে মৃত্যু হয়েছে, তা পরিষ্কার হয়ে যাবে বলে তাঁরা আশাবাদী। পাশাপাশি, দ্বিতীয় যে মহিলা তৃণমূল নেতার সঙ্গে মন্দারমণি এসেও ফিরে যান, তাঁর সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে এখনও তা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নয় পুলিশ। এখন ধৃত যুবতীর মামা (তিনিও তৃণমূলের এক নেতা বলে খবর) কোথায় আছেন, তা নিয়ে খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় তাঁর খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।