রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নির্বাচনে অংশ নিতে তারেক রহমানের আইনি বাধা নেই

দেশ নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সব মামলা নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনও বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৭ ডিসেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অ্যাটর্নি জেনারেল বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনের অংশ নিতে পারবেন না। আপাতত সব মামলা নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনও আইনি বাধা নেই।

ভবিষ্যৎ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ১০ দফা সুপারিশ করেন। যার মধ্যে রয়েছে— বিগত নির্বাচনকে যারা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করেছেন সেই নির্বাচন কমিশনসহ নির্বাচনী অপরাধে যুক্ত সকলকে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া; সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে উত্থাপিত অসাদাচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করা ও শুধু ভোটের দিন নয়, আরপিও সংশোধনের মাধ্যমে যাতে তফসিল ঘোষণার পর নির্বাচনি পরিবেশ না থাকলে ইসিকে যে কোনও সময় ভোট বন্ধ করার এখতিয়ার ফিরিয়ে আনা প্রভৃতি।


এই বিভাগের আরো খবর