বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্রের কিছু লোক শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। কিন্তু আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’‘শেখ হাসিনা কখনও মানুষের কথায় কর্ণপাত করেন নাই। তার পরিকল্পনা ছিল বিএনপিকে ধ্বংস করা। অথচ তিনি আজ পালিয়েছেন। এখন আগের সরকারকে ক্ষমতায় আনার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা’ তা মানুষের মনে প্রশ্ন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে।







