শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ভিসির আশ্বাসে ৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবির তিন শিক্ষার্থী

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

অনশনের ৩৪ ঘণ্টা পরে উপাচার্যের (ভিসি) আশ্বাসে অনশন ভেঙেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের তিন শিক্ষার্থী। সোমবার (৩০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপাচার্যের আশ্বাসে অনশন কর্মসূচি থেকে সরে আসেন তারা।এর আগে, রবিবার বিকাল সাড়ে তিনটা থেকে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসলেও প্রশাসন বিষয়টি গুরুত্ব দেয়নি। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সর্বশেষ সভায় দাবিগুলো নিয়ে কোনও কার্যকর সিদ্ধান্ত না আসায় তারা (তিন শিক্ষার্থী) আমরণ অনশনে বসেন। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি থেকে সরে এসেছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আমরা তাদের সবগুলো দাবি মেনে নিয়েছি। অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট মিটিংয়ে এই দাবিগুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে। একটা বিভাগের নিজস্ব কোনও রুম নাই এটা খুবই দুঃখজনক।’


এই বিভাগের আরো খবর