মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীতে আ.লীগ নেতাকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

আত্মগোপন থেকে বাড়ি ফেরার একদিন পরই রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদের চাচা অলিউজ্জামান ওরফে মন্টু মাস্টারকে (৬৮) খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (০৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ির পাশের দোকান থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে আত্মগোপন থেকে বাড়ি ফেরেন মন্টু মাস্টার। তার পরিবারের অভিযোগ, তাকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

’পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘এ ঘটনায় আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। মৌখিকভাবে শুনে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তিনি আহত হয়েছেন, তাকে প্রথমে পুঠিয়া হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’


এই বিভাগের আরো খবর