রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

রাজশাহীর ইয়াবা-সহ গ্রেফতার: ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সইপাড়া হতে  দুইজন মাদককারবারিকে ১শ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত  হলো মোঃ রুবেল রানা (২৮) ও  তমিজ উদ্দিন (৩৫)।  রুবেল রানা মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামের মৃত ইদ্রিস প্রামানিকের পুত্র এবং  তমিজ উদ্দিন একই থানার ভাতুরিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র)  মাহাবুব আলম ফোর্স-সহ গেল রাতে মোহনপুর থানাধীন কেশরহাট বাজার  এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামস্থ  আঃ কুদ্দুস-এর পানের বরজের ভিতরে দক্ষিণ-পশ্চিম কোণে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)   মাহবুব আলম ফোর্স-সহ অভিযান চালায় ।  এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রুবেল রানার দেহ তল্লাশি করে লুঙ্গির ডান পার্শ্বের কোঁচর হতে একটি সাদা রঙের স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং একইভাবে  তমিজ উদ্দিনের দেহ তল্লাশি করে তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে।


এই বিভাগের আরো খবর