রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

দেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ: জিএম কাদের

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে যাত্রার প্রাক্কালে শুভ কামনা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শুভকামনা বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য এবং বেগম খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। 


এই বিভাগের আরো খবর