বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। শেষ হবে ৮ মে। এ ছাড়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ হলে আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করবেন। ১৫ জুন থেকে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে।সোমবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য তুলে ধরা হয়।

আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে; যা ৮ মে (তত্ত্বীয় পরীক্ষা) এর মাধ্যমে শেষ হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা।


এই বিভাগের আরো খবর