দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে আমগাছি সাহারবানু উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. আশরাফুল কবির বুলু।এসময় বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আব্দুস সাত্তার এর সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এসএম আকবর আলী, দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম, দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী শাহ, দুর্গাপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।