বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সংগঠনিক সম্পাদক করা হয়েছে দলের সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত কে। আর সাংগঠনিক সম্পাদক থেকে সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দস তালুকদার দুলুকে চেয়ারপার্সনের উপদেষ্ঠা করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদকেও চেয়ারপার্সনের উপদেষ্ঠা মনোনিত করা হয়। শুধু এই ৩টি পদ নয়। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ৩৯ নেতার পদে রদবদল করা হয়েছে। শনিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে নতুন সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দস তালুকদার দুলু চেয়ারপার্সনের উপদেষ্ঠা মনোনিত হওয়ায় এই দুই নেতাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

যেসব পদে রদবদল হয়েছে
বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে জহির উদ্দিন স্বপন, ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট মজিবুর রহমান সরোয়ার, এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, লায়ন আসলাম চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডা. সাখাওয়াত হাসান জীবন, বেবী নাজনীন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিনকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে।
অপরদিকে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়েছে।
ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেককে সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমকে সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে প্রচার সম্পাদক, বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে গবেষণা বিষয়ক সম্পাদক, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) পদে মনোনীত করা হয়েছে।
এছাড়া বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), আবু ওয়াহাব আকন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), মিফতাহ সিদ্দিকীকে সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), নাহিদ খানকে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এস এম সাইফ আলী সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
এদিকে চট্টগাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদারকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সহ-কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুককে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম গালিব জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে।
এছাড়া যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, গাজী মনির,এবং ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীতি করা হয়েছে।