বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

জনসংযোগ প্রশাসক জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতের নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন খান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’এদিকে ড. পুরনজিত মহালদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল।


এই বিভাগের আরো খবর