সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

আমি ভাই বা গ্রুপ রাজনীতি পছন্দ করি না: শাহিন শওকত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪

বিএনপি নেতা শাহিন শওকত খালেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনিত হওয়া তাকে সংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। নগরীর মালোপাড়া বিএনপির অফিসে এ সংবর্ধনার আয়োজন করে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।  সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ দত্ত, জেলা বিএনপি নেতা রায়হানুল হক রায়হান, জেলা শ্রমিক দল সভাপতি রোকনুজ্জামান আলম, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।

সম্বর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নব নির্বাচিত বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত খালেক কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শাহিন শওকত খালেক নেতার কর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র অবস্থা থেকে বিএনপির জন্য কাজ করে আসছি, আগামীতে বিএনপি’র আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করে রাজপথে থাকে এই সরকারের বিদায় করে ঘরে ফিরবো । তিনি বলেন আমি কোন গ্রুপ বা ভাই রাজনীতি পছন্দ করি না।  তার দোয়ার সকলের জন্য সব সময় খোলা থাকবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর