রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন সমাজ, ঘুষ, দুর্ণীতি, চাঁদাবাজ মুক্ত এবং দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। রাজশাহীর মাদরাসা মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত কেন ঢেলে দিলো। তারা চেয়েছে সমাজ থেকে দুর্শাসন ও দুর্নীতির কবর রচনা করতে।


তিনি বলেন, ৫ আগস্টের পর রাজশাহীতে চাঁদাবাজ হয়? দুর্নীতি হয়? ঘুষ বাণিজ্য চলে? যদি এগুলো হয় তবে আপনাদের কাছে অনুরোধ এসব ছেড়ে দেন। আল্লাহ অসস্তে ছেড়ে দেন। আপনাদের কাছে আমাদের বিনিত নিবেদন। এতে শহীদদের আত্ম কষ্ট পায়। আমাদের বিনিত অনুরোধ যদি কেউ না মানেন তাহলে বলতে চাই আমাদের যুদ্ধ শেষ হয় নি। ইনসাফ কায়েম না হওয়া পর্যত এই আন্দোলন চলবে। আবু সাঈদ মুদ্ধ শেষ হয়নি যুদ্ধ।
তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের সরকার জুলুম অত্যাচার করেছে এ সরকার। গত ১৫ বছর সরকার তান্ডব চালিয়েছেন দলীয় নেতাকর্মীদের উপর। ১১ জন দায়িত্বশীল নেতাকে তারা কেড়ে নিয়েছে। কাউকে দেশেও থাকতে দেয় নি। দফায় দফায় জেলে নিয়েছেন। তারা কী করেছেন। কিছুই করি নি। তাদের অপরাধ তাহলে কী ছিলো। অনেকে জিন্দা শহীদ হয়ে আছেন। হাত পা টুকরা টুকরা। বাকিদের মৃত্যু দিকে ঠেলে দেওয়া হয়েছে।
বিগত সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেছেন, এই সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মত গুলি করেছিলো অনেক লাশ গুম করা হয়েছে। লাশ পড়িয়ে ছাই হয়ে আছে। এখনও বহু জায়গায় গেলে তারা আমাদের কাছে তাদের সন্ধানের খবর চাই। আমরা তাদের কি জবাব দিবো ? কোন জবাব দিতে পারি না।


ডা. শফিকুর রহমান বলেন, যারা রক্ত দিয়ে স্বাধীনভাবে কথা বলার এই সুযোগ করে দিয়ে গেছে তাদের কাছে জাতি কৃতজ্ঞ। এই ঋণের দায় আমাদের আজিবন পরিষদ করতে হবে শ্রদ্ধার সাথে। জুলাই আন্দোলনে যত শহীদ হয়েছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কাছে ঋণী। তারা জাতীয় সম্পদ, জাতীয় বীর। তাদের আমরা মাথায় তুলে রাখতে চাই।
রাজশাহী জামায়াতের আমীর ড. কেরামত আলীর সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর মজিবুর রহমান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও রাজশাহী অঞ্চল পরিচালক মো. শাহাবুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল এমাজ উদ্দিন মন্ডল।


১৫ বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন করছে জামায়াতে ইসলামী। শনিবার সকাল নয়টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে এই সম্মেলন শুরু হয়।
এর আগে ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহীতে সর্বশেষ কর্মী সম্মেলন করেছে জামায়াত। বিগত বছরগুলোয় তারা প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারেনি। ফলে দীর্ঘ ১৫ বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উচ্ছসিত দলের নেতাকর্মীরা। রাজশাহী মহানগর ছাড়াও জেলার নয়টি উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা সম্মেলনে অংশ নিয়েছে।


এই বিভাগের আরো খবর